বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ১:৫৬ AM

ইফতার মাহফিলে অংশ নিয়ে আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থী মিঠু

প্রকাশিত: 14:13
March 9, 2026
পোস্ট কারি:ডেস্ক

হাবিবুর রহমান রাজিব, (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় রয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। রমজান মাস উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সিংগাইর পৌর এলাকার দারুল হিকমা মাদ্রাসায় আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। এ সময় তিনি স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান এবং মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বর্তমানে সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিংগাইর সদর ইউনিয়নের সাবেক পাঁচবারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তার আর্থিক সহযোগিতার কথাও উল্লেখ করেন তারা।

পৌর এলাকার বাসিন্দা রিপন উদ্দিন বলেন, “মিঠু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। যদি তিনি মেয়র নির্বাচনে অংশ নেন, তাহলে আমরা তাকে সমর্থন জানাতে চাই। তার নেতৃত্বে সিংগাইর পৌরসভা আরও উন্নত হবে বলে আমাদের বিশ্বাস।”

আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, “তিনি একজন মানবিক মানুষ। গরিব-অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ান। ভবিষ্যতে তিনি মেয়র পদে নির্বাচন করলে আমরা তাকে সমর্থন দেব।”

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে দেওয়ান মাহবুবুর রহমান মিঠু ইতোমধ্যেই পৌর এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

ইফতার মাহফিলে অংশ নিয়ে আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থী মিঠু

প্রকাশিত: 14:13
তারিখ: March 9, 2026
পোস্ট কারি: ডেস্ক