বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ১২:৩৪ AM

রাজারহাটে দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এসএসসি ব্যাচ ২০০৫

প্রকাশিত: 22:08
March 19, 2026
পোস্ট কারি:ডেস্ক

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজানকে ঘিরে বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো ২০০৫ ব্যাচের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ।
বৃহস্পতিবার ১৯ মার্চ সন্ধ্যায় রাজারহাট উপজেলার স্বনামধন্য প্রতিস্ঠান রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন প্রাণবন্ত উপস্থিতিতে হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন মহুর্ত। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হন এসএসসি ২০০৫ ব্যাচের সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালী দিনগুলোর স্মৃতি। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ, জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এমন আয়োজন শুধু ইফতার নয়, বরং এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। অনেকেই বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।” ইফতার শেষে গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।

আনিসুর রহমান -০১৮১২৪৮৭১৯৪
তাং-১৯/৩/২৬

রাজারহাটে দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এসএসসি ব্যাচ ২০০৫

প্রকাশিত: 22:08
তারিখ: March 19, 2026
পোস্ট কারি: ডেস্ক